পথ দুর্ঘটনায় উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে ছাত্র মৃত্যু ও জেলায় কয়েকদিনে বেশকিছু পথ দুর্ঘটনা ঘটেছে। তাই উত্তর দিনাজপুর জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে জেলার গুরুত্বপূর্ন জনবহুল এলাকাগুলিতে স্পিড ব্রেকার বসানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেই মতে হেমতাবাদের রায়গঞ্জ -বালুঘাট রাজ্য সড়কের পাশে অবস্থিত দুটি বিদ্যালয়ের সামনে পুলিশি উদ্যোগে স্পিড ব্রেকার বসানো হল। হেমতাবাদ থানার ওসি বিশ্বনাথ মিত্রের তদারকিতে রাজ্য সড়কে এই কাজ হয়। অপরদিকে কালিয়াগঞ্জ থানার আইসি বিচিত্র বিকাশ রায়ের নেতৃত্বে রাজ্য সড়কের গুদরী বাজার, সুকান্ত মোর এলাকায় এবং মাড়োয়ারী পট্টি এলাকায় অবস্থিত একটি বিদ্যালয়ের পাশে রাজ্য সড়কে বসানো হয়েছে স্পিড বেকার গুলি। কারন প্রতিদিন রাজ্য সড়ক দিয়ে বড়ো বড়ো যান বাহন চলাচল করে। রাজ্য সড়কের ধারে বেশকিছু বিদ্যালয় রয়েছে। প্রতিদিন বিদ্যালয় চলাকালীন পথ দুর্ঘটনা সম্ভবনা প্রবল। তার সাথে শহর এলাকাতে বেশিকিছু বাক রয়েছে বিগত দিনে বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে কিংবা অল্পের জন্য দূর্ঘটনা হতে হতে রক্ষা পেয়েছে। রায়গঞ্জ ঘটনা থেকে শিক্ষা নিয়ে পুলিশ সুপারের নির্দেশে বিভিন্ন রাজ্য সড়কের পাশে অবস্থিত বিদ্যালয়ের সামনে ও জনবহুল এলাকায় যানবাহন নিয়ন্ত্রন ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। যাতে আগামীতে পথ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যায়।
কালিয়াগঞ্জ থানার আইসি বিচিত্র বিকাশ রায় জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশে শহরের উপর দিয়ে যাওয়া রায়গঞ্জ-বালুঘাট রাজ্য সড়কের উপরে বেশকিছু এলাকায় স্প্রিড ব্রেকার বসানো হল তার সাথে রাজ্য সড়কের ধারে একটি বিদ্যালয় থাকায় সেখান দিয়ে প্রতিদিন ছাত্রছাত্রীরা যাতায়াত করে সেখানেও স্প্রিড ব্রেকার বসানো হল। আগামীতে আরো বেশকিছু গুরুত্ব পুর্ন এলাকায় স্প্রিড ব্রেকার বসানো হবে বলে জানান তিনি।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/90ctLsANqTo